News71.com
 Bangladesh
 05 May 18, 10:18 AM
 202           
 0
 05 May 18, 10:18 AM

রাজধানীতে ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন আজ শুরু।

রাজধানীতে ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন আজ শুরু।

নিউজ ডেস্কঃ ঢাকায় ওআইসি পররাষ্ট্রমন্ত্রী কাউন্সিলের ৪৫তম অধিবেশন আজ শনিবার শুরু হচ্ছে। দুই দিনের এই সম্মেলনে রোহিঙ্গা সংকটের ওপর বিশেষ নজর দেয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই অধিবেশন উদ্বোধন করবেন। ৫৬টি ওআইসি সদস্য দেশের মধ্যে ৫২টি দেশের ৬০০ প্রতিনিধি এতে অংশ নেবেন। সম্মেলনে ৪০ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী অংশ নেবেন বলেও আশা করা হচ্ছে। এবারের সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে ‘টেকসই শান্তি, সংহতি ও উন্নয়নে ইসলামিক মূল্যবোধ। পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এক প্রেস ব্রিফিংয়ে বলেন, এবারের সম্মেলনে রোহিঙ্গা সংকটের ওপর বিশেষ নজর দেয়া হবে। এ নিয়ে একটি বিশেষ অধিবেশনও অনুষ্ঠিত হবে।

পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী বলেন, রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধানে সরকার আন্তর্জাতিক সম্প্রদায় ও মুসলিম বিশ্বের সঙ্গে এক যোগে কাজ করতে চায়। রোহিঙ্গা সংকট সমাধানের সম্ভাব্য উপায় খুঁজে বের করতে আমরা আলোচনা করবো এবং এ সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায় ও ওআইসি সদস্য দেশগুলোর প্রচেষ্টা জোরদারের আহ্বান জানাবো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন