News71.com
 Bangladesh
 05 May 18, 01:50 AM
 134           
 0
 05 May 18, 01:50 AM

এক বছরের জন্য ওআইসির চেয়ারম্যান হলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী

এক বছরের জন্য ওআইসির চেয়ারম্যান হলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী


নিউজ ডেস্কঃ আগামী এক বছরের জন্য ইসলামী সম্মেলন সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী কাউন্সিলের চেয়ারম্যান হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। আজ শনিবার (৫ মে) সকালে শুরু হয়েছে দুই দিনব্যাপী ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রীদের ৪৫ তম সম্মেলন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে শুরু হয় এ সম্মেলন। সম্মেলনে উপস্থিত আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ওআইসিভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিনিধিরা। বাংলাদেশ ২৫ বছর পর ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের আয়োজন করছে। ১৯৮৩ সালের ডিসেম্বরে তৎকালীন এরশাদ সরকারের সময়ে ঢাকায় পররাষ্ট্রমন্ত্রীদের ১৪তম সম্মেলন অনুষ্ঠিত হয়। টেকসই শান্তি, সংহতি ও উন্নয়নের জন্য ইসলামী মূল্যবোধ- প্রতিপাদ্য নিয়ে শুরু হওয়া এবারের সম্মেলনে রোহিঙ্গা সংকট ইস্যুটি বিশেষ প্রাধান্য পাবে।


ওআইসিভুক্ত ৫৭টি দেশের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা পররাষ্ট্রমন্ত্রীদের এই সম্মেলনে (সিএফএম) যোগ দিয়েছেন। এবারের সিএফএম সম্মেলনে সব রাষ্ট্র, পর্যবেক্ষক রাষ্ট্র, ওআইসি প্রতিষ্ঠান ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানসহ ছয় শতাধিক প্রতিনিধি অংশ নিয়েছেন। এদের মধ্যে রয়েছেন প্রায় ৪০ জন মন্ত্রী ও সহকারী মন্ত্রী। এর আগে গতকাল শুক্রবার (৪ মে) সকালে ওআইসি প্রতিনিধি দল কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে। বেলা সাড়ে ১১টায় প্রতিনিধি দলটি প্রথমে তাজমিয়ার খোলায় যায়। এরপর সেখান থেকে কুতুপালং ডি ব্লক পরিদর্শন করে। সেখানে তারা নিপীড়িত, নির্যাতিত রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুদের সঙ্গে কথা বলে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন