News71.com
 Bangladesh
 05 May 18, 01:56 AM
 180           
 0
 05 May 18, 01:56 AM

আজও দেশের বিভিন্ন যায়গায় শিলা বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

আজও দেশের বিভিন্ন যায়গায় শিলা বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

 

নিউজ ডেস্কঃ আবহাওয়া অফিস জানিয়েছে, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ ও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আবহাওয়ার এই পূর্বাভাস আজ শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রযোজ্য।


আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমে স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনায় ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল বদলগাছীতে ২০ ডিগ্রি সেলসিয়াস। আজ শনিবার ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ২২ মিনিটে, সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৬টা ২৯ মিনিটে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন