
নিউজ ডেস্কঃ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে ঢাকা কেন্দ্রীয় কারাগারে দেখা করতে গেছেন আইনজীবীদের একটি প্রতিনিধি দল। আজ শনিবার বিকাল ৪টার দিকে কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেছেন আইনজীবীরা। প্রতিনিধি দলে আছেন- এডভোকেট খন্দকার মাহবুব হোসেন, এডভোকেট আব্দুর রেজ্জাক খান,সাবেক এটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জয়নুল আবেদীন, সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।