News71.com
 Bangladesh
 05 May 18, 06:51 AM
 402           
 0
 05 May 18, 06:51 AM

সৈয়দপুরে প্রধানমন্ত্রী স্বর্ণপদকপ্রাপ্ত চার শিক্ষার্থীকে সংবর্ধনা।।

সৈয়দপুরে প্রধানমন্ত্রী স্বর্ণপদকপ্রাপ্ত চার শিক্ষার্থীকে সংবর্ধনা।।

নিউজ ডেস্কঃ নীলফামারীর সৈয়দপুরে পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে প্রধানমন্ত্রী স্বর্ণপদকপ্রাপ্ত তিন কৃতি শিক্ষার্থীসহ চার মেধাবী শিক্ষার্থীকে সংর্বধনা দেওয়া হয়েছে। ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব সৈয়দপুর এবং শিক্ষা ও সামাজিক সংগঠন পরিবর্তন এর যৌথ উদ্যোগে আজ শনিবার বেলা ১১টায় লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে তাদের এ সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা প্রাপ্তরা হলেন- দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী মেধাবী রাজিয়া সুলতানা, মাসুমা খান মিমি ও শিউলী শারমিন এবং সিলেট শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের শিক্ষার্থী মো. নাসির উদ্দিন। এরা প্রত্যকে নিজ নিজ অনুষদ থেকে প্রথম স্থান অর্জন করায় গত ২৫ ফেব্রুয়ারি তাদের প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রদান করা হয়।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (বিএইউএসটি) ভাইস চ্যান্সেলর (ভিসি) ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর ড. মো. লুত্ফর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আর্মি ইউিনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি সৈয়দপুর (বিএইউএসটি) এর ইঞ্জিনিয়ারিং ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডীন ড. মো. মামুনুর রশীদ, সৈয়দপুর সরকারি কারিগরী কলেজের অধ্যক্ষ ড. শাহ মো. আমির আলী আজাদ, সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. বজলুর রশীদ, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যড়্গ লায়ন মো. রেয়াজুল আলম রাজু ও ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যড়্গ মো. শাবাহাত আলী সাব্বু।

গোটা সংবর্ধনা অনুষ্ঠান সঞ্চালনা করেন শুভ সরকার। এছাড়া অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আয়োজক প্রতিষ্ঠান পরিবর্তনের সহ-সভাপতি মো. আদনান ও সাধারণ সম্পাদক মো. আমির হোসেন, দপ্তর সম্পাদক মো. আসিফ আনিস। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, সাংবাদিক, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা ছাড়াও ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব সৈয়দপুর এবং শিক্ষা ও সামাজিক সংগঠন পরিবর্তনের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন