News71.com
 Bangladesh
 05 May 18, 11:06 AM
 202           
 0
 05 May 18, 11:06 AM

নীলফামারী জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ।।

নীলফামারী জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ।।

 

নিউজ ডেস্কঃ এক বছর ২দিন পর নীলফামারী জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে বাংলাদেশ ছাত্রলীগের প্যাডে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত কমিটি প্রকাশের পর আজ শনিবার বিকেলে আনন্দ মিছিল করেন নেতা কর্মীরা। ২২৭ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি হিসেবে মনিরুল হাসান শাহ আপেল,সাধারণ সম্পাদক মাসুদ সরকার। জেলা কমিটিতে সহ-সভাপতি পদে ৪০জন, যুগ্ম সাধারণ সম্পাদক ৯জন,সাংগঠনিক সম্পাদক হিসেবে ৯জন এবং সহ-সম্পাদক হিসেবে ৩৫জন রয়েছেন। জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেল জানান,গেল বছরের(২০১৭) ২৯এপ্রিল জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিলো। ১লা মে আংশিক কমিটি প্রকাশ করলেও আজ শনিবার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করে কেন্দ্রীয় কমিটি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন