News71.com
 Bangladesh
 06 May 18, 12:39 PM
 209           
 0
 06 May 18, 12:39 PM

ভারতকে ওআইসি-র পর্যবেক্ষক করার আহবান জানাল বাংলাদেশ।।

ভারতকে ওআইসি-র পর্যবেক্ষক করার আহবান জানাল বাংলাদেশ।।


নিউজ ডেস্কঃ ভারতকে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন বা ওআইসি-র পর্যবেক্ষক করার আহবান জানিয়েছে বাংলাদেশ। গতকাল শনিবার ঢাকায় ওআইসি-র সদস্য রাষ্ট্রসমুহের পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এই আহবান জানিয়েছেন। জানা গেছে,গতকাল শনিবার ওআইসি-র ওই বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সংস্থাটির গঠনতন্ত্রে সংস্কারের তাগিদ দেন যাতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ না হয়েও ভারত ওআইসি-র পর্যবেক্ষক পদে আসীন হতে পারে। ওই বৈঠকে যুক্তি হিসেবে দেখানো হয় যে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মিশরের জনসংখ্যা ৯ কোটি ২০ লাখ। কিন্তু দেশটি মুসলিম বিশ্বের মাত্র ৫ শতাংশের প্রতিনিধিত্ব করে। অপরদিকে মুসলিম জনগোষ্ঠীর ভিত্তিতে বিশ্বে ভারতের অবস্থান ইন্দোনেশিয়া ও পাকিস্তানের পরেই,তৃতীয় অবস্থানে। মাহমুদ আলী বলেন,এমন অনেক দেশ আছে যারা ওআইসি-র সদস্য না কিন্তু তাদের নাগরিকদের একটি বিশাল অংশ মুসলিম। সেসব দেশে মুসলিমরা সংখ্যালঘু হলেও ওআইসি-র অনেক সদস্য রাষ্ট্রের তুলনায় তাদের মুসলিম জনসংখ্যা বেশি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন