News71.com
 Bangladesh
 06 May 18, 04:22 AM
 200           
 0
 06 May 18, 04:22 AM

আগামীকাল সারাদেশে বিএনপির সমাবেশ।।

আগামীকাল সারাদেশে বিএনপির সমাবেশ।।

 

নিউজ ডেস্কঃ দুর্নীতি মামলায় কারাবন্দি বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তার সুচিকিৎসা নিশ্চিতের দাবিতে আগামীকাল সোমবার ঢাকাসহ সারাদেশে সমাবেশ করবে বিএনপি। আজ রবিবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন। রিজভী বলেন,আমরা খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসা নিশ্চিতের দাবিতে আগামীকাল ঢাকাসহ সারাদেশে সমাবেশের ঘোষণা করছি। ঢাকার সমাবেশটি দুপুর ২টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। গাজীপুর ও খুলনায় সিটি করপোরেশন নির্বাচনের কারণে মহানগর দুটিতে সমাবেশ হবে না বলে জানান রিজভী। এ সময় যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন, তাইফুল ইসলাম টিপুসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন