News71.com
 Bangladesh
 07 May 18, 01:11 AM
 310           
 0
 07 May 18, 01:11 AM

ভোটাররা যেন নিরাপদে ভোট দিতে পারেন তা নিশ্চিত করতে কাজ করছে নির্বাচন কমিশন ।। সিইসি

ভোটাররা যেন নিরাপদে ভোট দিতে পারেন তা নিশ্চিত করতে কাজ করছে নির্বাচন কমিশন ।। সিইসি

নিউজ ডেস্কঃ খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটাররা যাতে স্বতস্ফুর্তভাবে এবং নিরাপদে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তার সকল ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে খুলনা বিভাগের আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত প্রতিষ্ঠানগুলো দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে।প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) খান মো. নূরুল হুদা আজ খুলনা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে বিভাগীয় সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।সিইসি বলেন, নির্বাচন পরিচালনার কাজে কোন গাফিলতি ও পক্ষপাতিত্বের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সাথে কোন নিরাপরাধ ব্যক্তি যেন হয়ারানির শিকার না হয় সেদিকেও তীক্ষè নজর রাখতে হবে।

তিনি আরো বলেন, এখানে শান্তিপূর্ণ নির্বাচনী আমেজ দেখে মনে হচ্ছে সবকিছু নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় চলছে।জনগণের মধ্যে সহনশীলতা রয়েছে।তবে ভবিষ্যতে কোন রকম অস্থিতিশীল পরিবেশ যাতে তৈরি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।অবৈধ অস্ত্র উদ্ধার এবং বৈধ অস্ত্রের প্রদর্শন বন্ধ রাখতে হবে।জনগণের আস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীই নির্বাচন কমিশনের মূল শক্তি।তাদের দায়িত্বশীল কার্যক্রমে খুলনায় একটি শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন হবে।খুলনার বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ। এতে খুলনা রেঞ্জের ডিআইজি মো. দিদার আহম্মেদ, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবীর, বিজিবি’র সেক্টর কমান্ডার তৌহিদুল ইসলাম, র্যা ব-৬ এর অধিনায়ক খন্দকার রফিকুল ইসলাম, জেলা প্রশাসক মো. আমিন উল আহসান, পুলিশ সুপার মো. নিজামুল হক মোল্যাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন