News71.com
 Bangladesh
 07 May 18, 07:00 AM
 152           
 0
 07 May 18, 07:00 AM

খালেদার মুক্তির দাবীতে বিএনপির নতুন কর্মসূচি।।

খালেদার মুক্তির দাবীতে বিএনপির নতুন কর্মসূচি।।

 নিউজ ডেস্কঃ জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে কারাবন্দী বিএন‌পি চেয়ারপারসন বেগম খা‌লেদা জিয়ার মু‌ক্তির দা‌বি‌তে সমা‌বেশ করার অনুমতি না পাওয়ায় আগামী বুধবার ঢাকার প্রতিটি থানায় বি‌ক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি। আজ সোমবার সকালে নয়াপল্ট‌নে বিএন‌পির কেন্দ্রীয় কার্যাল‌য়ে এক সংবাদ স‌ম্মেল‌নে বিএন‌পির সি‌নিয়র যুগ্ম মহাস‌চিব রুহুল ক‌বির রিজভী এ কর্মসূ‌চি দেন। তিনি জানান,সমা‌বেশ কর‌তে না দেওয়ার প্রতিবা‌দে ৯ মে ঢাকার প্রতি‌টি থানায় থানায় বি‌ক্ষোভ কর্মসূ‌চি পামলন করা হ‌বে। এ সময় উপ‌স্থিত ছি‌লেন বিএন‌পি চেয়ারপারস‌নের উপ‌দেষ্টা আব্দুস সালাম, বিএন‌পির যুগ্ম মহাস‌চিব সৈয়দ মোয়া‌জ্জেম হো‌সেন আলাল, সহ-সাংগঠ‌নিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক বেলাল আহ‌মেদসহ আরো অনেকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন