News71.com
 Bangladesh
 08 May 18, 12:24 PM
 127           
 0
 08 May 18, 12:24 PM

সিটি নির্বাচনের প্রচারণায় ১৪ দলের নেতারা খুলনা যাচ্ছেন মঙ্গলবার।  

সিটি নির্বাচনের প্রচারণায় ১৪ দলের নেতারা খুলনা যাচ্ছেন মঙ্গলবার।   

নিউজ ডেস্কঃ জাসদ সভাপতি ও ১৪ দল নেতা শরীফ নুরুল আম্বিয়ার নেতৃত্বে জোটের একটি প্রতিনিধি দল ৮ মে মঙ্গলবার নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতে খুলনা গমন করবে। সোমবার কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম এর জাতীয় সংসদ ভবনস্থ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন- গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, ন্যাপের যুগ্ম-সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, কমিউনিস্ট কেন্দ্রের যুগ্ম-আহ্বায়ক ডা. অসিত বরণ রায়, জাসদ-এর যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসীন, ড. নীমচন্দ্র ভৌমিক প্রমুখ।

সভাপতিত্ব করে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। সভায় দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয়। এছাড়া সভায় খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তালুকদার আব্দুল খালেককে সমর্থন জানায় কেন্দ্রীয় ১৪ দল। আজ সোমবার আওয়ামী লীগ দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন