
নিউজ ডেস্কঃ আবহাওয়া অফিস জানিয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, রংপুর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে ও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। আবহাওয়ার এই পূর্বাভাস আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রযোজ্য। সারা দেশের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ মঙ্গলবার ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ২০ মিনিটে, সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৬টা ৩১ মিনিটে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতক্ষীরা ও চুয়াডাঙ্গায় ৩৪.৭ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল নিকলি ও ময়মনসিংহে ২১ ডিগ্রি সেলসিয়াস।