
নিউজ ডেস্কঃ রাঙ্গামাটির বাঘাইছড়ির সাজেক পর্যটন এলাকা থেকে চার ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। এর মধ্যে একজন নারীও রয়েছেন। এরা সবাই ভারতের মিজোরাম রাজ্যের মামিত জেলার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। পুলিশ জানায়,গতকাল সোমবার সন্ধ্যায় সাজেক পর্যটন এলাকার আশপাশে সন্দেহজনক চলাফেরার সময় তাদেরকে আটক করা হয়। আটকরা হলেন মৃত পাকতি পাংখোয়ার মেয়ে জুভা পাংখোয়া,জেন্স পাংখোয়ার ছেলে জেনি পাংখোয়া (২১),জুদাম পাংখোয়ার ছেলে জুয়েল পাংখোয়া (২২) এবং জেকব পাংখোয়ার ছেলে জাসদ পাংখোয়া (২৫)। সাজেক থানার ওসি মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।