News71.com
 Bangladesh
 08 May 18, 11:58 AM
 165           
 0
 08 May 18, 11:58 AM

প্রবীণ গণমাধ্যম কর্মীদের জন্য পেনশন ব্যবস্থাসহ বিভিন্ন উদ্যোগ নেয়া হবে।।সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান

প্রবীণ গণমাধ্যম কর্মীদের জন্য পেনশন ব্যবস্থাসহ বিভিন্ন উদ্যোগ নেয়া হবে।।সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান

নিউজ ডেস্কঃ সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, প্রবীণ গণমাধ্যম কর্মীদের জন্য পেনশন ব্যবস্থা ও গ্রুপ ইনসুরেন্সসহ বিভিন্ন সুবিধাসহ উদ্যোগ নেয়া হবে। আজ মঙ্গলবার দুপুরে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাশেদ খান মেনন আরো বলেন, গণমাধ্যম কর্মীদের চিকিৎসা সুবিধা এবং পেনশন ব্যবস্থা চালু করার জন্য সাংবাদিক কল্যাণ ট্রাস্ট্র উদ্যোগ নিতে পারে। তিনি আগামী বাজেটে প্রবীণদের ভাতা প্রদানের সংখ্যা বৃদ্ধি করার কথা উল্লেখ করে বলেন, সাংবাদিকরা ঝুঁকি নিয়ে কাজ করে। তারা অন্যের কথা বলে কিন্তু নিজেদের অধিকারে কথা বলতে না পারায় শেষ জীবনে অনেক কষ্ট করে থাকেন। তাই সাংবাদিকদের জন্য সরকার কল্যাণ ট্রাস্ট গঠন করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন