News71.com
 Bangladesh
 09 May 18, 02:39 AM
 1419           
 0
 09 May 18, 02:39 AM

রাজধানী জুড়ে চলছে ঝড়-বৃষ্টির দাপট।। ভোগান্তিতে সাধারণ কর্মজীবী মানুষ  

রাজধানী জুড়ে চলছে ঝড়-বৃষ্টির দাপট।। ভোগান্তিতে সাধারণ কর্মজীবী মানুষ   

মিথুন কুমারঃ দিন যত যাচ্ছে, এবারের বৈশাখ মাসে ঝড়-বৃষ্টির দাপট যেন ততই বেড়ে চলছে। প্রায় প্রতিদিনই আকাশ কালো মেঘে ছেয়ে কালবৈশাখী ঝড় দেশের কোথাও না কোথাও বয়ে যাচ্ছে। শুধু ঝড় নয়, প্রচুর বৃষ্টিও হচ্ছে সঙ্গে বজ্রপাত। রাজধানী ঢাকা জুড়ে কয়েকদিন ধরেই চলছে ঝড়-বৃষ্টির দাপট। দিনে রাতে এক-দু’বার হানা দিচ্ছে ঝড়-বৃষ্টি। কখনও ঘণ্টা ধরে আবার কখনও কয়েক মিনিট ঝরেই ক্ষ্যান্ত দিচ্ছে বর্ষণ। আজ বুধবারও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বজ্রসহ বৃষ্টি হয়েছে। আজ বেলা সাড়ে ১২টায় বনানী গুলশান এলাকায় বৃষ্টি হচ্ছে। কিছুক্ষণ পরপর বজ্রপাতের ঝলকানি ও গর্জন শোনা যাচ্ছে।সকালের দিকে কড়া রোদ থাকলেও দুপুরের দিকে ঘনকালো মেঘে ছেয়ে গেছে। বজ্রপাত ও গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকা আকাশ দুপুর গড়াতেই ভেঙে পড়ে কিছুক্ষণ পরেই মুষলধারে বৃষ্টি ও বজ্রপাত শুরু হচ্ছে।

কয়েকদিন ধরে চলা এই ঝড়-বৃষ্টির দাপটে চরম ভাগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।একটু ঘর থেকে বাইরে যাওয়ার সময় হলে হানা দিচ্ছে ঝড়-বৃষ্টি সাথে ভয়নক বজ্রপাত। আর এই বজ্রপাতের কারণে মানুষের মনে এক ধরণের আতঙ্কও কাজ করছে। তাছাড়া বৃষ্টির মৌসুমে রাজধানী জুড়ে একটা বড় সমস্যা জলাবদ্ধতা। যেখানে সেখানে থাকে জল কাদার ছড়াছড়ি। সব থেকে বড় সমস্যায় পড়েছে কর্মজীবি মানুষরা। কখনো ঘুম থেকে উঠে অফিসে যাওয়ার সময় বৃষ্টি আর বিকেলে অফিস থেকে বাসায় ফেরার সময়ও বৃষ্টি। যানবাহন চালকদেরও একই সমস্যা সৃষ্টি হচ্ছে। বিশেষ করে রিক্সা চালকদের, যাদের প্রতিদিনের উপার্জনে সংসার চলে। তাদের যাত্রী সংকট দেখা দিয়ে, বৃষ্টির করণে কেউ এখন আর রিক্সায় চলতে চাচ্ছে না। এই জন্য চরম ভাগান্তিতে পড়েছে তারা। তাছাড়া বিভিন্ন পেশার মানুষ এই ভাগান্তির শিকার হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন