News71.com
 Bangladesh
 11 May 18, 01:09 AM
 535           
 0
 11 May 18, 01:09 AM

বাংলাদেশ ছাত্রলীগ ভারত শাখার যুগ্ন-সাধারন সম্পাদক হলেন সোহাগ সরকার।।

বাংলাদেশ ছাত্রলীগ ভারত শাখার যুগ্ন-সাধারন সম্পাদক হলেন সোহাগ সরকার।।

নিউজ ডেস্ক : বাংলাদেশ ছাত্রলীগ ভারত শাখার ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে । এ কমিটিতে সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন ররীন্দ্র ভারতী বিশ্ববিদ্যায়ে এমএ অধ্যয়নরত পরিশ্রমি ও মেধাবী ছাত্রনেতা সোহাগ সরকার। তিনি ঢাকা থেকে প্রকাশিত নিউজ৭১ এর সাব এডিটর । ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারন সম্পাদক জাকির হোসাইন গতকাল বৃহ্স্পতিবার এই কমিটি অনুমোদন দিয়েছেন।এটাই ভারতে বাংলাদেশ ছাত্রলীগের প্রথম আনুষ্ঠানিক কমিটি ।

ছাত্রলীগ ভারত শাখার ১১সদস্য কমিটি নিম্মরূপ :
সভাপতি ওবায়দুল কবীর রিক্ত, সহ-সভাপতি মৃণাল বনিক, সহ-সভাপতি, ওয়াসিফ নিবিড়, সহ-সভাপতি আরাফাত হোসেন আবির, সাধারন সম্পাদক মিয়া রাহেক হোসেন, যুগ্ন-সাধারন সম্পাদক সোহাগ সরকার, যুগ্ন-সাধারন সম্পাদক রিডু আনন, যুগ্ন-সাধারন সম্পাদক কৌশিক কুমার, সাংগঠনিক সম্পাদক মোঃ সুমন পারভেজ, সাংগঠনিক সম্পাদক বর্ষন দাস, সাংগঠনিক সম্পাদক ওসমান গণি রকি। এদিকে সোহাগ সরকার বাংলাদেশ ছাত্রলীগ ভারত শাখার যুগ্ম সাধারন সম্পাদক নির্বাচিত হওয়ায় নিউজ৭১ পরিবারের পক্ষথেকে শুভেচ্ছা জানিয়েছেন সম্পাদকসহ কর্মরত সকল সাংবাদিক ও কর্মকর্তা কর্মচারিবৃন্দ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন