News71.com
 Bangladesh
 11 May 18, 01:47 AM
 158           
 0
 11 May 18, 01:47 AM

মহাকাশে স্যাটেলাইট পাঠানোয় বাংলাদেশের অবস্থান বিশ্বে ৫৭তম

মহাকাশে স্যাটেলাইট পাঠানোয় বাংলাদেশের অবস্থান বিশ্বে ৫৭তম

নিউজ ডেস্কঃ আগামীকাল শুক্রবার ভোর রাতে দেশের প্রথম স্যাটেলাইট ‘বঙ্গবন্ধু-১’ কক্ষপথে পাঠানোর মাধ্যমে মহাকাশে যোগাযোগ উপগ্রহ পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশ হবে বিশ্বের ৫৭তম দেশ। আমেরিকান সংস্থা স্পেসএক্স স্থানীয় সময় বিকেল ৪টায় (বাংলাদেশ সময় শুক্রবার রাত ২টা) ফ্যালকন ৯ রকেটের মাধ্যমে ফ্লোরিডার কেপ ক্যানভেরাল উৎক্ষেপণ মঞ্চ থেকে স্যাটেলাইটটি কক্ষপথে প্রেরণ করবে। তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন,৩ দশমিক ৭ টন ভরের বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট ইতোমধ্যেই উৎক্ষেপণ মঞ্চের রকেটের সঙ্গে যুক্ত করা হয়েছে এবং এটিকে ১১৯ দশমিক ১ ডিগ্রি অরবিটাল স্লটে পাঠানোর জন্য প্রয়োজনীয় সকল কারিগরি প্রস্তুতি সম্পন্ন করেছে। উৎক্ষেপণ প্রক্রিয়ার অংশ হিসেবে গত ৪ মে ফ্যালকন ৯ রকেটের ‘ফায়ার টেস্ট’ সফলভাবে সম্পন্ন হয়েছে। এর আগে ফ্লোরিডা থেকে ৪ মে বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণের তারিখ নির্ধারিত করা হয়েছিল। তবে কারিগরি কারণে এই তারিখ পরিবর্তন করে ৭ মে করা হয়। পরে নতুন তারিখ আগামীকাল শুক্রবার নির্ধারণ করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন