News71.com
 Bangladesh
 11 May 18, 02:46 AM
 145           
 0
 11 May 18, 02:46 AM

খালেদা জিয়ার রাজনীতির ৩৪ বছর পূর্তি উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী করবে বিএনপি।।

খালেদা জিয়ার রাজনীতির ৩৪ বছর পূর্তি উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী করবে বিএনপি।।

নিউজ ডেস্কঃ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনীতির ৩৪ বছর পূর্ণ হলো আজ। এ উপলক্ষে বিএনপির পক্ষ থেকে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হবে। এতে প্রধান অতিথি হিসাবে কর্মসূচির উদ্ধোধন করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইতিহাস বলে ১৯৮৪ সালের ১০ মে কাউন্সিলের মাধ্যমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির চেয়ারপাসন নির্বাচিত হন খালেদা জিয়া। এরপর থেকে তিনি দলের চেয়ারপারসনের দায়িত্ব পালন করে আসছেন। পরে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এ পর্যন্ত তিনি তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। আলোকচিত্র প্রদর্শনীতে বিএনপির বিভিন্ন সময় প্রকাশিত পোস্টার থেকে ছবিগুলো নেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন