News71.com
 Bangladesh
 11 May 18, 02:49 AM
 226           
 0
 11 May 18, 02:49 AM

ফেসবুকে সুন্দরী নারীর প্রেমের ফাঁদে পড়ে সর্বনাশে তরুণ-যুবকরা।    

ফেসবুকে সুন্দরী নারীর প্রেমের ফাঁদে পড়ে সর্বনাশে তরুণ-যুবকরা।      

নিউজ ডেস্কঃ সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক দিন দিন অসামাজিক হয়ে উঠছে। এখানে প্রতিনিয়তই ঘটছে অনাকাঙ্ক্ষিত সব ঘটনা। এই ফেসবুকের কারণে অতিষ্ঠ হয়ে উঠছে অনেকের জীবন। কারণ ফেসবুকে এখন অধিকাংশ অ্যাকাউন্টই ফেক বা নকল। আর এই ফেক অ্যাকাউন্টের সূত্র ধরেই বিপদে পড়তে বহু মানুষ। বেশিরভাগ মানুষই ফেক অ্যাকাউন্টের পাতা ফাঁদে পা দিয়ে নিজের বিপদ নিজেই ডেকে আনছেন। তার অন্যতম দিক হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রেমের ফাঁদে পড়ে সর্বনাশ ডেকে আনছেন তরুণ-যুবকরা। কেউ রূপের মোহে পড়ে বিবাহিত নারীকে বিয়ে করে প্রতারণার শিকার হচ্ছেন। আবার অনেকে প্রেমের ফাঁদে পা দিয়ে ব্ল্যাক মেইল হচ্ছেন।ফেসবুকে এখন পাতা রয়েছে অপহরণেরও ফাঁদ। শুধু তাতে আপনার পা দেয়ার অপেক্ষা। যেকোনো মুহূর্তে আপনার তথ্য ধরেই অপহরণের শিকার হয়ে যেতে পারেন আপনি বা আপনার প্রিয়জনেরা। গল্প নয়, বাস্তবে এমন ঘটনা ঘটেছে। এসব ফেসবুকে কোনো নারীর আহ্বানে সাড়া দেওয়া ঠিক নয়। ভুয়া আইডি ব্যবহার করে একটি চক্র প্রতারণা করে আসছে। মানুষকে সচেতন হতে হবে। না হলে এভাবে প্রতারণার ফাঁদে পড়তেই থাকবে। সুন্দরী নারীর প্রেমের ফাঁদে পড়ে সর্বনাশ ডেকে আনছেন ইংল্যান্ড প্রবাসী এক যুবক।

ইংল্যান্ড প্রবাসী এক যুবক নাম প্রকাশে অইচ্ছুক, নিউজ ৭১ ডট কম”কে নিজের অভিজ্ঞতার কথা বলেন, সিলেটের এ বাসিন্দা দীর্ঘদিন ধরে ইংল্যান্ডের বার্মিংহামে বসবাস করছেন। সেখানে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয় এলাকার তরুণীর সঙ্গে। প্রবাসী জীবন তারপর একই এলাকার তরুণী হওয়াতে ঘনিষ্টতা বাড়াতে চায় প্রবাসী ঐ যুবক। প্রবাসী ঐ যুবকের চাওয়াতে সাড়া দেয় একই এলাকার তরুণী। এভাবেই কিছুদিন চলতে থাকে তাদের। একপর্যায়ে ঘনিষ্টতা বেড়ে যায় দুজনেরই। সুন্দরী হওয়ার সুবাদে প্রবাসী ঐ যুবক আগ্রহ ছিল তরুণীর চেয়ে একটু বেশি। ঘনিষ্টতা এত বেশি বেড়ে যায় ভার্চুয়াল দেখা আর কথা বলা ভালো লাগে না প্রবাসী যুবকের। কিছুদিন পর চলে আসেন বাংলাদেশে। আর দেশে এসে সামনা-সামনি দেখাতে মুগ্ধ হয় সে। অপেক্ষার পালা শেষ করতেই দিয়ে দেন বিয়ের প্রস্তাব। বিয়ের প্রস্তাবে রাজি হয় তরুণী। প্রবাসী যুবকের আর্থিক অবস্থা বিবেচনা করে বিয়ের কাবিন ধার্য করা হয় দশ লাখ টাকা। ঘরোয়া আয়োজনেই বিয়ে হয় প্রবাসী যুবক ও একই এলাকার তরুণীর। বিয়ের সপ্তাহ না পেরুতেই প্রবাসী যুবকের সন্দেহ হয় তরুণীকে নিয়ে। একপর্যায়ে প্রবাসী যুবক বুঝতে পারেন তিনি এক ফাঁদে পড়ে গেছেন। বিয়ের আগে এই সুন্দরী তরুণী নিজেকে অবিবাহিত বললেও প্রবাসী যুবক জেনে যায় সে এর আগেও একইভাবে আরেকজনকে বিয়ে করেছিল। সেই সংসারে তার এক ছেলে সন্তানও রয়েছে। আর সে বিয়েটাও একই কায়দায়। এরপর তরুণীকে ডিভোর্স দিয়ে দেয় প্রবাসী যুবক। পরে দুই পরিবারের মধ্যে সমঝোতায় ৮ লাখ টাকায় রফা হয়। জানা যায়, সুন্দরী তরুণী এর আগেও একই কায়দায় আরেক প্রবাসীকে বিয়ে করেন। এছাড়াও কেয়েকজন তরুণ ব্যবসায়ীকে তিনি এভাবে ফাঁদে ফেলে কয়েক লাখ টাকা হাতিয়ে নেয়। ভালো লাগার মানুষের এমন চরিত্রহীন একের পর এক সংবাদে শুনে প্রবাসী যুবক আবারও ইংল্যান্ডের বার্মিংহামে চলে যান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন