News71.com
 Bangladesh
 11 May 18, 05:19 AM
 200           
 0
 11 May 18, 05:19 AM

জনগণের কাছে ক্ষমা চেয়ে নির্বাচনের জন্য প্রস্তুতি নিন।।বিএনপির উদ্দেশ্যে ত্রাণমন্ত্রী মায়া  

জনগণের কাছে ক্ষমা চেয়ে নির্বাচনের জন্য প্রস্তুতি নিন।।বিএনপির উদ্দেশ্যে ত্রাণমন্ত্রী মায়া   

নিউজ ডেস্কঃ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন,পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়া,বিদেশিরা ক্ষমতায় বসিয়ে দিবে সে আশায় থাকা,জ্বালাও পোড়াও আন্দোলন করে নির্বাচন বানচাল করে দিবেন- এ সকল চিন্তা ভাবনা বাদ দিয়ে আগামী নির্বাচনে অংশ নিতে চাইলে জনগণের কাছে যান। জনগণের কাছে গিয়ে আপনাদের অতীত কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। আজ শুক্রবার মতলব উত্তর উপজেলার মোহনপুরের নিজ বাড়ির আঙ্গিনায় বিদ্যুতের উদ্বোধনী অনুষ্ঠানে সুইচ টিপে ৯২কিলোমিটার বিদ্যুৎ লাইনের উদ্বোধন পূর্বক প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। ১৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ লাইনের মাধ্যমে মতলব উত্তর-দক্ষিণ উভয় উপজেলার ১৪টি ইউনিয়নের ৫৫টি গ্রামের ৬ হাজার ৩০০ জন গ্রাহককে এই বিদ্যুৎ সুবিধা দেয়া হয়।

বিএনপিকে উদ্দেশ করে প্রধান অতিথি বলেন,বিদেশিরা আমাদের শুধুমাত্র বন্ধু হতে পারে,রাষ্ট্রীয় ক্ষমতা রাখা না রাখার মালিক বাংলাদেশের জনগণ। নির্বাচনে অংশ নিতে চাইলে জনগণের কাছে গিয়ে জালাও পোড়াও আন্দোলন করার জন্য ক্ষামা চেয়ে ভোট চান। তাদের কাছে অঙ্গীকার করেন,আপনারা আর জনগণ থেকে দূরে থাকবেন না এখন থেকে আপনারা জনগণের পাশেই থাকবেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী বলেন,বঙ্গবন্ধু সেটেলাইট উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশের সমমানের তরঙ্গ সুবিধা পাওয়ার কাতারে প্রবেশ করল। তিনি বলেন,এর ফলে দুর্যোগ ব্যবস্থাপনায় তথ্যের আদান প্রদানে এবং মানুষকে সচেতন ও রক্ষায় বাংলাদেশ নতুন উচ্চতায় উঠবে। এর ফলে দুর্যোগে মানুষের জানমাল রক্ষায় বাংলাদেশ আরও পারঙ্গমতা দেখাতে পারবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন