News71.com
 Bangladesh
 11 May 18, 07:20 AM
 103           
 0
 11 May 18, 07:20 AM

খুলনায় হঠাৎ ঝড়ে এলোমেলো প্রকৃতি ও জনজীবন।।বাতাসের সর্বোচ্চ গতি ৭০ কি.মি.  

খুলনায় হঠাৎ ঝড়ে এলোমেলো প্রকৃতি ও জনজীবন।।বাতাসের সর্বোচ্চ গতি ৭০ কি.মি.   

নিউজ ডেস্কঃ হঠাৎ ঝড়ে এলোমেলো হয়ে গেছে খুলনার প্রকৃতি ও জনজীবন। জানা যায়, আজ শুক্রবার বিকাল ৫টার দিকে আলো ঝলমলে পরিবেশটা হঠাৎ করেই অন্ধকারচ্ছন্ন হয়ে ওঠে। দমকা হাওয়া নিয়ে আঘাত হানতে শুরু করে ঝড়। রাজপথসহ বিভিন্ন অলিগলির মেঝেতে পড়ে থাকা কাগজ টুকরো, পলিথিনসহ হালকা জিনিসগুলো উড়তে থাকে। নারকেল গাছসহ বিভিন্ন গাছপালা প্রচণ্ড বেগে দুলতে শুরু করে। বাতাসের আঘাতে বাড়ি-ঘরের জানালাগুলো প্রচণ্ড বেগে ধাক্কা খেতে শুরু করে। কিছুক্ষণ পরই শুরু হয় বজ্রসহ বৃষ্টি। আঁতকে ওঠেন মানুষজন। পথচারিরা দ্রুত নিরাপদ স্থান খুঁজতে থাকেন। আরও জানা গেছে ঝড়ে আমের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। অনেক গাছপালা ভেঙ্গে গেছে। বিভিন্ন যায়গায় বিদ্যুতের তার চিড়ে গেছে,পিলার পড়ে গেছে।এলোমেলো হয়ে গেছে খুলনার প্রকৃতি ও জনজীবন।

খুলনা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল আজাদ বলেন, আবহাওয়ার পূর্বাভাসে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছিল। সকাল থেকেই মাঝে মাঝে খুলনার আকাশ মেঘাচ্ছন্ন হলেও তা পরিষ্কার হয়ে যায়। কিন্তু বিকালের আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই বাতাস শুরু হয়, সঙ্গে বৃষ্টি ও বজ্রপাতও হয়। বিকালে আঘাত হানা নিহারিকার প্রভাবে বয়ে যাওয়া বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৭০ কিলোমিটার। এ বৃষ্টি বলয় সপ্তাহব্যাপী বিরাজ করতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন