News71.com
 Bangladesh
 11 May 18, 07:42 AM
 194           
 0
 11 May 18, 07:42 AM

সায়েন্স ফিকশন সাহিত্য পুরষ্কার পেলেন বিশিষ্ট কথাসাহিত্যিক মোস্তফা কামাল।।

সায়েন্স ফিকশন সাহিত্য পুরষ্কার পেলেন বিশিষ্ট কথাসাহিত্যিক মোস্তফা কামাল।।

নিউজ ডেস্কঃ সায়েন্স ফিকশন সাহিত্য পুরষ্কার ২০১৭’ পেলেন বিশিষ্ট কথাসাহিত্যিক ও কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল। কল্পবিজ্ঞানে বিশেষ অবদানের জন্য তাকে এই পুরষ্কারে ভূষিত করা হয়। বাংলাদেশ সায়েন্স ফিকশন সোসাইটি গত বছর থেকে এই পুরষ্কারের প্রবর্তন করেছে। আজ শুক্রবার রাজধানীর শাহাবাগে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ‘সায়েন্স ফিকশন ফেস্টিভ্যাল ২০১৮’ এর উদ্বোধনী অনুষ্ঠানে মোস্তফা কামালের হাতে এই পুরষ্কার তুলে দেন শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। এ সময় আরো উপস্থিত ছিলেন মনোশিক্ষাবিদ অধ্যাপক মোহিত কামাল, বাংলাদেশ সায়েন্স ফিকশন সোসাইটির সভাপতি মোশতাক আহমেদ,প্রাণ এগ্রো লিমিটেডের নির্বাহী পরিচালক শেখ সাজ্জাদ হোসেন,সংগঠনের সহ সভাপতি ফরিদ আহমেদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জাফর ইকবাল বলেন,আমাদের দেশই একমাত্র দেশ যেখানে সায়েন্স ফিকশন সোসাইটি আছে। আমি অবাক হয়ে অপেক্ষা করছি এই সোসাইটি আর কী কী চমক দেয়? কিছুদিন পর হয়তো পাবলিক লাইব্রেরিতে আর এই ফেস্টিভ্যাল হবে না। তখন যেতে হবে আর্মি স্টেডিয়ামে। আগে থেকেই রেজিস্ট্রেশন করতে হবে। বিশিষ্ট এই শিক্ষাবিদ আরো বলেন,একজন লেখক মানুষের অনুভূতিকে আঘাত করতে পারে। আর যারা সায়েন্স ফিকশন লেখক তারা মানুষের পাশাপাশি যন্ত্রের অনুভূতি নিয়েও লিখতে পারেন। যা অনেক বড় ব্যাপার। আর সায়েন্স ফিকশন শুধু কৌতুহল মেটানোর জন্যই নয় এটা পড়লে ছেলেমেয়েদের বিজ্ঞানের প্রতিও আগ্রহ তৈরি হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন