
নিউজ ডেস্কঃ আবহাওয়া অফিস জানিয়েছে, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ ও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা হ্রাস পেতে বলেও উল্লেখ করা হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে। আবহাওয়ার এই পূর্বাভাস শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রযোজ্য।ঢাকায় আজ শনিবার সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ১৭ মিনিটে, সূর্যাস্ত হবে ৬টা ৩৩ মিনিটে। গতকাল সারা দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনায় ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল নেত্রকোনায় ১৬ ডিগ্রি সেলসিয়াস।