News71.com
 Bangladesh
 12 May 18, 01:59 AM
 130           
 0
 12 May 18, 01:59 AM

বাংলাদেশের এ নতুন যাত্রাকে এগিয়ে নেবে তরুণ প্রজন্ম।।সজীব ওয়াজেদ জয়

বাংলাদেশের এ নতুন যাত্রাকে এগিয়ে নেবে তরুণ প্রজন্ম।।সজীব ওয়াজেদ জয়

নিউজ ডেস্কঃ মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ সফল উৎক্ষেপণের পর আবেগে কাঁদলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্ঠা সজীব ওয়াজেদ জয়। এ সময় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন,বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নতুন যুগে প্রবেশ করলো বাংলাদেশ। দেশের এ নতুন যাত্রাকে এগিয়ে নেবে তরুণ প্রজন্ম। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বঙ্গবন্ধু-১। পরে রাত ২টা ১৫ মিনিটে স্যাটেলাইটটি উৎক্ষেপণের কিছুক্ষণ জয় তার ফেসবুকে বলেন,পরিষ্কার আকাশে এটা ছিল নিখুঁত উৎক্ষেপণ। বঙ্গবন্ধু-১ বাংলাদেশের ওপরে চূড়ান্ত কক্ষপথের দিকে উড়ে যাচ্ছে। জয় বাংলা! জয় বঙ্গবন্ধু! বঙ্গবন্ধু-১ এর সফল উৎক্ষেপণের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন