News71.com
 Bangladesh
 12 May 18, 02:00 AM
 129           
 0
 12 May 18, 02:00 AM

বাংলাদেশ সফরে আসছেন ইউএসএইড আ্যডমিনিস্ট্রেটর মার্ক গ্রিন।।  

বাংলাদেশ সফরে আসছেন ইউএসএইড আ্যডমিনিস্ট্রেটর মার্ক গ্রিন।।   

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সংস্থা ইউএসএইড-এর এডমিনিস্ট্রেটর মার্ক গ্রীন আগামী ১৩ থেকে ২৩ মে বাংলাদেশ, মিয়ানমার ও থাইল্যান্ড সফর করবেন। এসময় তাঁর সাথে সফর সঙ্গী হিসাবে থাকবেন, ইউএসএইড-এর এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ উপ-সহকারী আ্যডমিনিস্ট্রেটর গ্লোরিয়া স্টিল ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংখ্যা, অভিবাসন এবং শরণার্থী বিষয়ক উপ-সহকারী মন্ত্রী মার্ক স্টোরেলা। বাংলাদেশ ও বার্মাতে অবস্থানকালে তিনি কক্সবাজারের বিভিন্ন স্থান, যেখানে যুক্তরাষ্ট্র সরকার বাস্তুচ্যুত রোহিঙ্গাসহ ক্ষতিগ্রস্ত স্থানীয় জনগণের জন্য মানবিক সহায়তা দিচ্ছে, সেসকল স্থানসমূহ পরিদর্শন করবেন।

গ্রিন বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের সাথেও বৈঠক করবেন। বার্মায় আ্যডমিনিস্ট্রেটর তরুণ নেতৃবৃন্দ, ছাত্র সমাজ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে বৈঠক করবেন, এছাড়াও,রাখাইন রাজ্য সহ বার্মার অন্যান্য অঞ্চলে সহিংসতা ও সংকট চিহ্নিত করণে প্রয়োজনীয় ধাপসমূহ আলোচনা করতে তিনি বার্মা সরকারের কর্মকর্তাদের সাথেও বৈঠক করবেন। মার্ক গ্রিন ইউএসএইডের এশিয়া অঞ্চলের মিশন প্রধানদের সাথে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় কৌশল বাস্তবায়ন বিষয়ে আলোচনার জন্য ২১ থেকে ২২শে মে ব্যাংকক সফর করবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন