
নিউজ ডেস্কঃ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গর থেকে এক হাজার ব্যাগ সিমেন্ট ক্লিংকার নিয়ে নারায়ণগঞ্জ যাওয়ার পথে মিলেনিয়াম নামের একটি লাইটারেজ জাহাজ অন্য একটি জাহাজের ধাক্কায় মেঘনায় ডুবে যায়। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে চাঁদপুরের হাইমচর উপজেলার মধ্যচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে কোস্টগার্ড এবং নৌপুলিশ জাহাজের ১২জন নাবিককে উদ্ধার করেছে। ডুবে যাওয়া জাহাজের মালিক ও কৃর্তপক্ষ জানিয়েছে,গতকাল শুক্রবার রাত ৯টার দিকে বিপরীত দিক থেকে আসা এমভি শাফফাতুল হক-২ জাহাজ মিলেনিয়াম জাহাজের মধ্যবর্তী স্থানে ধাক্কা দেয়। এতে মিলেনিয়াম জাহাজে ফাটলের সৃষ্টি হলে তা ডুবে যায়। জাহাজের নাবিকদের উদ্ধার করা সম্ভব হলেও মালামাল পানিতে তলিয়ে যায়। দুর্ঘটনার পর শাফফাতুল জাহাজটি পালিয়ে যায়। এ ঘটনায় হাইমচর থানায় জিডি করা হয়েছে।