News71.com
 Bangladesh
 12 May 18, 08:49 AM
 158           
 0
 12 May 18, 08:49 AM

বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন জাপা চেয়ারম্যান

বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন জাপা চেয়ারম্যান

নিউজ ডেস্কঃ দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ সফলভাবে উৎক্ষেপণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় পাটির চেয়াম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আজ শনিবার এক অভিনন্দন বার্তায় বলেন,স্যাটেলাইট যুগে বাংলাদেশের প্রবেশ একটি সাহসী সিদ্ধান্ত। এই উপগ্রহ সাফল্যের সাথে উৎক্ষেপণের দিনটি আমাদের জাতীয় জীবনের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এরশাদ বলেন,১২মে রাত ২টা ১৪ মিনিটে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ সফলভাবে উৎক্ষেপণ জাতির জন্য সম্মান ও গৌরবের। তিনি আশা প্রকাশ করেন,বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ সফল পরিচালনায় বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা আরো বৃদ্ধি পাবে। পাশাপাশি দেশের স্যাটেলাইট টেলিভিশনগুলোকে ভাড়া বাবদ বিশাল অংকের টাকা আর অন্যকোন দেশকে দিতে হবে না। এতে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান,ভি-স্যাট ও বেতারসহ চল্লিশ ধরনের সেবা নিশ্চিত হবে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে। তিনি স্যাটেলাইট বিশ্বের ভিআইপি ক্লাবে ৫৭তম দেশ হিসেবে বাংলাদেশের অন্তর্ভুক্তির এই প্রকল্প ও প্রযুক্তির সাথে সম্পৃক্তদেরও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন