News71.com
 Bangladesh
 12 May 18, 08:50 AM
 438           
 0
 12 May 18, 08:50 AM

জনসভাস্থলে হঠাৎ অসুস্থ এলজিইডি মন্ত্রী খন্দকার মোশারফ হোসেন।  

জনসভাস্থলে হঠাৎ অসুস্থ এলজিইডি মন্ত্রী খন্দকার মোশারফ হোসেন।   

নিউজ ডেস্কঃ মানিকগঞ্জের ঘিওরে জেলা পরিষদের বাণিজ্যিক ভবনসহ কয়েকটি উন্নয়ন কাজের উদ্বোধন শেষে এক জনসভায় বক্তব্য দেয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশারফ হোসেন। আজ শনিবার দুপুরে বক্তব্য দেয়ার এক পর্যায়ে মোশারফ হোসেন বক্তৃতা থামিয়ে চোখ বন্ধ করে রাখেন কিছুক্ষণ। এরপর নেতাকর্মীরা তাকে ধরে চেয়ারে বসান। পরে একজন সেবিকা ও তার ব্যক্তিগত কর্মকর্তারা তাকে বাতাস দেন এবং পানি পান করান। ১০ মিনিট পর মন্ত্রী আবারও মাইকের সামনে দাঁড়ান। এরপর সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন। এর আগে বক্তৃতায় খন্দকার মোশারফ হোসেন বলেন, বিএনপির এখন পায়ের তলায় মাটি নেই। তাই নির্বাচনকে ভয় পায়। এজন্যই খালেদা জিয়ার মতো দাগী আসামির মুক্তি না হলে নির্বাচনে না যাওয়ার কথা বলছে তারা।


তিনি আরও বলেন, অক্টোবরে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। সেই হিসাবে ডিসেম্বরের মাঝামাঝি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগও চায় বিএনপি নেত্রী মুক্ত হয়ে নির্বাচনী মাঠে আসুক। কিন্তু খালেদার মতো দণ্ডপ্রাপ্ত আসামিকে মুক্ত করার ক্ষমতা আওয়ামী লীগ তথা সরকারের নেই। তাই আন্দোলন নয় তাকে মুক্ত করতে হলে বিএনপিকে আইনি রাস্তায় হাঁটতে হবে। তাকে মুক্ত করা ছাড়া নির্বাচনে যাব না এমন ঘোষণা বিএনপির মামা বাড়ির আবদারের’ মাতোই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন