News71.com
 Bangladesh
 12 May 18, 08:51 AM
 241           
 0
 12 May 18, 08:51 AM

দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় যে কোন চ্যালেঞ্জ মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত ।। স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় যে কোন চ্যালেঞ্জ মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত ।। স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশের শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে যে কোন চ্যালেঞ্জ মোকাবেলায় আইন-শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।তিনি বলেন, জনগণের জানমালের নিরাপত্তা বিধানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছে। অতীতের যে কোন সময়ের চেয়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন অনেক ভাল।তিনি আজ সকালে রাজধানীর আইডিইবি ভবনে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)’র ২ দিনব্যাপী প্রতিনিধি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।আইডিইবি’র সভাপতি এ কে এম এ হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো: শামসুর রহমান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের যে অগ্রগতি সাধিত হয়েছে, তাতে তিনি এখন বিশ্ব নেতায় পরিণত হয়েছেন।মন্ত্রী বলেন, দেশের উন্নয়ন-অগ্রগতি টেকসই করার জন্য মানবসম্পদের দক্ষতা বৃদ্ধি প্রয়োজন। সেই লক্ষ্যে সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে।তিনি বলেন, দেশে শতভাগ মানুষকে গুণগত শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।আইডিইবি’র কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করে মন্ত্রী বলেন, আপনাদের উদ্ভাবনামূলক কর্মকান্ড দেশ ও জনগণের উপকারে নিবেদিত হচ্ছে। উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে বর্তমান সরকার যেসব উন্নয়নমূলক কর্মকান্ড গ্রহণ করেছে, তা বাস্তবায়নে ডিপ্লোমা প্রকৌশলীদের ব্যাপক ভূমিকা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন