News71.com
 Bangladesh
 13 May 18, 10:44 AM
 213           
 0
 13 May 18, 10:44 AM

কবি সুকান্ত ভট্টাচার্য্যের ৭১তম মৃত্যুবার্ষিকী আজ।

কবি সুকান্ত ভট্টাচার্য্যের ৭১তম মৃত্যুবার্ষিকী আজ।

নিউজ ডেস্কঃ আজ রোববার (১৩ মে) কবি সুকান্ত ভট্টাচার্য্যের ৭১তম মৃত্যুবার্ষিকী। ১৯৪৭ সালের ১৩ মে তিনি কলকাতার যাদবপুর ১১৯ লাউডন স্ট্রিটের রেড অ্যান্ড কিওর হোমে যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে মাত্র ২১ বছর বয়সে মৃত্যুবরণ করেন। ভারতে জন্মগ্রহণ করলেও কবির পিতৃ পুরুষের নিবাস গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া গ্রামে। সুকান্তের পিতা নিবারণ ভট্টাচার্য্য কলকাতার কলেজ স্ট্রিটে বইয়ের ব্যবসা করতেন। ব্যবসার সুবাদে কবির পরিবারকে কলকাতাই থাকতে হতো।দীর্ঘদিন কবির পরিবার কলকাতায় অবস্থান করার কারণে তার পূর্ব পুরুষের ভিটাটি বেদখল হয়ে যায়। দীর্ঘ ৫৯ বছর বেদখল থাকার পরে ২০০৬ সালের ২৭ সেপ্টেম্বর কবির বাড়ি দখল মুক্ত হয়। দখল মুক্ত হওয়ার পরে কবির পৈতৃক ভিটাটি দীর্ঘদিন শূন্য অবস্থায় পড়েছিল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে জেলা পরিষদ কবির পৈতৃক ভিটায় একটি অডিটরিয়াম ও লাইব্রেরি স্থাপন করেছেন। এখানে কবির স্মৃতিকে ধরে রাখার জন্য প্রতি বছর মার্চ মাসে একটি মেলার আয়োজন করা হয়।

উল্লেখ্য, ১৯২৬ সালের ১৫ আগস্ট কবি সুকান্ত ভট্টাচার্য কালীঘাটের মহিমা হালদার স্ট্রিটে মামা বাড়িতে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম নিবারন ভট্টাচার্য। মাতা সুনীতি দেবী। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, অভিযান, হরতাল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন