News71.com
 Bangladesh
 13 May 18, 10:50 AM
 192           
 0
 13 May 18, 10:50 AM

সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত ॥ ঝড়ো হাওয়াসহ বজ্র বৃষ্টির সম্ভবনা

সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত ॥ ঝড়ো হাওয়াসহ বজ্র বৃষ্টির সম্ভবনা

নিউজ ডেস্কঃ খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট ও ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। আজ রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমী লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। গতকাল শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোর ৩৫.২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস। আজ রোববার ঢাকায় সূর্যোদয় হয়েছে ৫টা ১৭ মিনিটে এবং সূর্যাস্ত হবে ৬টা ৩৩ মিনিটে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন