News71.com
 Bangladesh
 13 May 18, 10:52 AM
 299           
 0
 13 May 18, 10:52 AM

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু, চলবে আগামী ২৪ মে পর্যন্ত।।

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু, চলবে আগামী ২৪ মে পর্যন্ত।।

নিউজ ডেস্কঃ একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন আজ থেকে শুরু হচ্ছে। এই প্রক্রিয়া আগামী ২৪ মে পর্যন্ত চলবে। ভর্তি প্রক্রিয়া শেষ করে আগামী ১ জুলাই থেকে ক্লাস শুরু হবে। গত কয়েক বছরের মতো এবারো মাধ্যমিকের ফলের ভিত্তিতে একাদশ শ্রেণিতে অনলাইনে শিক্ষার্থী ভর্তির বিধান রেখে গত ৭ মে নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। আটটি সাধারণ বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ড থেকে ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে মাধ্যমিক উত্তীর্ণ শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তি হতে পারবেন। আর উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ২০১৫,২০১৬ ও ২০১৭ সালে উত্তীর্ণরা একাদশে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব মো. শাহেদুল খবীর চৌধুরী সাংবাদিকদের জানান,আজ রবিবার দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে আবেদনের কাজ শুরু হবে। এই ভর্তির জন্য আবেদন করতে হবে অনলাইনের এ ঠিকানায় www.xiclassadmission.gov.bd। অনলাইনে ১৫০ টাকা ফি জমা দিয়ে সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজে পছন্দক্রমের ভিত্তিতে আবেদন করা যাবে। প্রতি কলেজের জন্য ১২০ টাকা ফি দিয়ে সর্বোচ্চ ১০টি কলেজে অনলাইন ও এসএমএসের মাধ্যমে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। নীতিমালা অনুযায়ী এবারো কোনো পরীক্ষা হবে না অর্থাৎ এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি নেওয়া হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন