News71.com
 Bangladesh
 13 May 18, 11:45 AM
 725           
 0
 13 May 18, 11:45 AM

ছাত্রলীগের সম্ভাব্য নতুন কমিটি প্রধানমন্ত্রী হাতে॥সুনশান ঢাবি ক্যাম্পাস, চাপা উত্তেজনা

ছাত্রলীগের সম্ভাব্য নতুন কমিটি প্রধানমন্ত্রী হাতে॥সুনশান ঢাবি ক্যাম্পাস, চাপা উত্তেজনা

নিউজ ডেস্কঃ ছাত্রলীগের সম্ভাব্য নতুন কমিটি এখন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার টেবিলে। সংগঠনের সভাপতি পদে ১১১ জন এবং সাধারণ সম্পাদক পদে ২১২ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও প্রাথমিক তদন্ত ও যাচাই বাছাইয়ের পর তালিকা সংক্ষিপ্ত হয়েছে ।ছাত্রলীগের সন্মেলন উপলক্ষ্যে গঠিত নির্বাচন কমিশন যাচাই-বাছাই করে একটি সংক্ষিপ্ত তালিকা শেখ হাসিনার কাছে জমা দিয়েছে। আর ওই তালিকা থেকেই ঘোষণা করা হবে নতুন শীর্ষ নেতৃত্ব। যদিও এই মূহুর্তে সংক্ষিপ্ত তালিকা ধরে শেষ পর্য়ায়ের ব্যাটিং করছে একাধিক গোয়েন্দা সংস্থা । ভোটের পক্ষে ও বিপক্ষে অবস্থান নেওয়া আওয়ামী লীগের নেতারা এখন কৌশলে তাদের পছন্দের প্রার্থীকে বের করে আনতে চাচ্ছেন। কিন্তু এখন পর্যন্ত মুখ খোলেননি দলীয় সভানেত্রী। পদ-পদবি পেতে সংগঠনের গঠনতন্ত্রে বয়সসীমা ২৭ বছর থাকলেও গত শুক্রবার সম্মেলনের উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী এক বছর বাড়িয়ে দেন। অর্থাৎ নেতৃত্বে আসতে বয়সসীমা ২৮ বছর করা হয়। ওই দিন রাতেই দলের কয়েকজন নেতা গণভবনে যান। সেখান থেকে বেরিয়েই নেতারা জানান, বয়সসীমা ২৮ বছর ৩৬৪ দিন করা হয়েছে। তবে এ কথা মানতে নারাজ ছাত্রলীগের বর্তমান শীর্ষ নেতারা। তাদের বক্তব্য,নেত্রী আমাদের ২৮ বছর বলেছেন। আমরা ২৮ বছর করার পক্ষে। এ নিয়ে গতকাল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের সঙ্গে ছাত্রলীগের নেতাদের কথা কাটাকাটি হয়। ছাত্রলীগ নেতারা জানান,নেত্রী যে নির্দেশনা দেবেন-সেটাই চূড়ান্ত। অন্য কারও কথা আমরা শুনতে বাধ্য নয়।

সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, সংক্ষিপ্ত তালিকায় যারা রয়েছেন তাদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে অন্যতম আলোচিতরা হলেন— আদিত্য নন্দী, মাজহারুল ইসলাম শামীম,রেদওয়ান চৌধুরী শোভন, হোসাইন সাদ্দাম, আল নাহিয়ান খান জয় , খাজা খায়ের সুজন, দিদার মোহাম্মদ নিয়ামুল ইসলাম, দেলোয়ার শাহজাদা, সাইফ বাবু, হাবিবুল্লাহ বিপ্লব, খাদেমুল বাশার জয়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলোচনায় আসা নেতাদের মধ্যে আদিত্য নন্দী ও রেদওয়ান চৌধুরী শোভন বিবাহিত বলে জানাগেছে ।আদিত্য নন্দীর বিরুদ্ধ আরও অভিযোগ হচ্ছে তিনি সময়মত লেখাপড়া শেষ করতে পারেননি উপরন্ত বিগত সময়ের কোন আন্দোলন সংগ্রাম বা কোন রাজনৈতিক কর্মসূচিতে তাকে রাজপথে দেখেনি সতীর্থরা। উপরন্ত নিয়মিত মাদক সেবন ও ব্যবসা সংশ্লিষ্টতার অভিযোগ এসেছে আদিত্যর বিরুদ্ধে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়র বাইরে থেকে যদি সভাপতি বা সাধারণ সম্পাদক পদে আনা হলে যাদের নাম আলোচনায় আছে তারা হলেন— বুয়েট ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ কনক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদিন রাসেল।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রলীগের একজন সাবেক নেতা জানিয়েছেন সন্মেলনের দায়িত্ব পাওয়া একজন সাবেক নেতা বর্তমান আওয়ামী লীগ নেতা ছাত্রলীগের বিদায়ী কমিটির সহসভাপতি চৈতালি হালদার চৈতিকে মুল নেতৃত্বে আনতে খুবই তৎপরতা চালাচ্ছেন। গত ১১ই মে প্রকাশ্য সন্মেলন শেষে গনভবনের বৈঠকের আলোচনায় তিনি প্রধানমন্ত্রীর সম্মুখেই চৈতীর নাম প্রস্তাব করেন। যদিও প্রধানমন্ত্রী তাকে ধমকের সুরে থামিয়ে দিয়ে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন নির্বাচনের বছরে কোটা বা তদবীরে নয় মেধা ও যোগ্যতার ভিত্তিতে নতুন নেতা নির্বাচিত করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন