News71.com
 Bangladesh
 13 May 18, 11:25 AM
 115           
 0
 13 May 18, 11:25 AM

চার দিনের সফরে রংপুরে গেলেন জাপা চেয়ারম্যান এরশাদ।।

চার দিনের সফরে রংপুরে গেলেন জাপা চেয়ারম্যান এরশাদ।।

নিউজ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ চার দিনের সফরে রংপুরে গেছেন।আজ রবিবার সকাল ১০ টায় শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএসবাংলা এয়ার লাইন্সের একটি বিমানে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন তিনি।দুপুরে রংপুর পল্লী নিবাসে অবস্থান করবেন। এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী সোমবার দিনভর ব্যক্তিগত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন এরশাদ। পরের দিন মঙ্গলবার বেলা ১১ টায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের গভর্নিংবডির সভায় যোগ দেবেন। বুধবার সৈয়দপুর বিমানবন্দর থেকে ইউএস বাংলা এয়ার লাইন্সের একটি বিমানে তার ঢাকায় ফিরে আসার কথা রয়েছে।জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) মো. খালেদ আখতার এরশাদের সফর সঙ্গী হিসেবে রয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন