
নিউজ ডেস্কঃ সামনের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহারে জেলা সরকার গঠনের অঙ্গীকার থাকবে বলে আশা করছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। আজ রোববার দুপুরে জাতীয় জাদুঘরে একটি বইয়ের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশা ব্যক্ত করেন। অর্থমন্ত্রী আরও বলেন,বাংলাদেশের উন্নয়নের স্বার্থে বর্তমানে জেলা সরকার গঠন একটি গুরুত্বপূর্ণ বিষয়। সে পরিপ্রেক্ষিতেই আমি আশা করছি যে আমার দলের পরবর্তী নির্বাচনী ইশতেহারে এ বিষয়টি স্থান পাবে। এ ব্যাপারে আমি নিজেই উদ্যোগ নিয়ে কাজ করব। একটি অঞ্চলের গুরুত্বপূর্ণ কাজ এবং অন্যান্য সমস্যা সমাধানে জেলা সরকার বিশেষ অবদান রাখবে। এর মাধ্যমে সাধারণ জনগণের সুখ-শান্তি এবং বিভিন্ন কাজের সুযোগ-সুবিধা বৃদ্ধি পাবে। এটা উন্নয়নের জন্য অপরিহার্য।