News71.com
 Bangladesh
 13 May 18, 11:38 AM
 124           
 0
 13 May 18, 11:38 AM

আসন্ন রমজান উপলক্ষে হাইকোর্টের সময়সূচি পরিবর্তন

আসন্ন রমজান উপলক্ষে হাইকোর্টের সময়সূচি পরিবর্তন

নিউজ ডেস্কঃ রমজান উপলক্ষে হাইকোর্টের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। আজ রোববার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রাব্বানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রমজান মাসে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আদালতের কার্যক্রম সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৩টা ১৫ মিনিট পর্যন্ত চলবে। তবে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ২টা পর্যন্ত জোহর নামাজের বিরতি থাকবে। অপরদিকে আদালতের অফিসের সময়সূচিতে বলা হয়েছে, সকাল ৯টা ১৫ মিনিট থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত অফিস চলবে। তবে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহর নামাজের বিরতি থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন