News71.com
 Bangladesh
 13 May 18, 11:39 AM
 131           
 0
 13 May 18, 11:39 AM

প্রাথমিকের শিক্ষক নিয়োগের শেষ ধাপের পরীক্ষা ২৬ মে

প্রাথমিকের শিক্ষক নিয়োগের শেষ ধাপের পরীক্ষা ২৬ মে

নিউজ ডেস্কঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত তৃতীয় ধাপের পরীক্ষা আগামী ২৬ মে অনুষ্ঠিত হবে। শেষ ধাপে ২৯ জেলায় একযোগে সহকারী শিক্ষক নিয়োগ-২০১৪ লিখিত পরীক্ষা আয়োজিত হবে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করে আজ রোববার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. এ এফ এম মনজুর কাদির বলেন, প্রাথমিকে চলমান সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে। এ পরীক্ষা আগামী ২৬ মে আয়োজন করার প্রস্তাব করা হয়েছে। ২৯ জেলায় লিখিত পরীক্ষার আনুষ্ঠিত হবে।

মনজুর কাদির বলেন, সম্প্রতি এক সভায় তৃতীয় ধাপের পরীক্ষা আয়োজনের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়। বর্তমানে ২৯ জেলার জেলা প্রশাসকদের কাছে ছাড়পত্র চাওয়া হয়েছে। তাদের ছাড়পত্র পেলেই এদিন চলমান সহকারী শিক্ষক নিয়োগের শেষ ধাপের পরীক্ষা আয়োজন করা হবে। লিখিত পরীক্ষার দুই মাস পর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। কর্মকর্তারা জানান, শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কক্সবাজার, সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, রাজশাহী, নাটোর, নওগাঁ, যশোর, সাতক্ষীরা, মেহেরপুর, খুলনা, ঝিনাইদহ, বরিশাল, সিলেট, নরসিংদী, গাজীপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, দিনাজপুর, নীলফামারী, গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, ময়মনসিংহ, জামালপুর ও নেত্রকোনা জেলায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। নিয়োগ পরীক্ষার ওএমআর শিট পূরণের নির্দেশনাবলি ও পরীক্ষা-সংক্রান্ত অন্যান্য তথ্য www.dpe.gov.bd এই ওয়েবসাইটে পাওয়া যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন