News71.com
 Bangladesh
 13 May 18, 11:39 AM
 172           
 0
 13 May 18, 11:39 AM

সিটি ও ইউপি নির্বাচন উপলক্ষ্যে মঙ্গলবার ৯ জেলার ব্যাংক বন্ধ

সিটি ও ইউপি নির্বাচন উপলক্ষ্যে মঙ্গলবার ৯ জেলার ব্যাংক বন্ধ

নিউজ ডেস্কঃ আসন্ন সিটি কর্পোরেশন ও ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ১৫ মে (মঙ্গলবার) চট্টগ্রাম, খুলনা, যশোরসহ দেশের ৯ জেলার নির্বাচনী এলাকার সব ব্যাংকের শাখা বন্ধ থাকবে। আজ রোববার এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৫ মে খুলনা সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট এলাকায় অবস্থিত ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের স্ব-স্ব ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে ওইদিন ব্যাংকগুলোর আঞ্চলিক কার্যালয়সহ সব শাখা বন্ধ থাকবে।

১৫ মে খুলনা সিটি কর্পোরেশন ছাড়াও বগুড়ার তালোড়া পৌরসভা নির্বাচন হবে। একইভাবে এদিন চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন, চাঁদপুর জেলার দ্বাদশগ্রাম ইউপি নির্বাচন, ভোলার মুজিবনগর ইউপি নির্বাচন, ঝালকাঠি জেলার পোনাবালিয়া ইউপি নির্বাচন, যশোরের হরিহরনগর ইউপি নির্বাচন, গাইবান্ধার ফজলুপুর ইউপি নির্বাচন, মুন্সীগঞ্জ জেলার পাঁচগাওয়ে ইউপি নির্বাচন হবে। বাংলাদেশ ব্যাংকের পৃথক একটি প্রজ্ঞাপনে, ১৫ মে নির্বাচনী এলাকায় নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোর আঞ্চলিক শাখাসহ সব শাখা বন্ধ রাখার কথা বলা হয়েছে প্রজ্ঞাপনে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন