News71.com
 Bangladesh
 14 May 18, 04:55 AM
 172           
 0
 14 May 18, 04:55 AM

নির্বাচনের আগে ভারত বিরোধিতাই হচ্ছে বিএনপির রাজনীতি।।ড. হাছান মাহমুদ  

নির্বাচনের আগে ভারত বিরোধিতাই হচ্ছে বিএনপির রাজনীতি।।ড. হাছান মাহমুদ   

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন,জাতীয় নির্বাচনের আগে ভারত বিরোধিতা এবং অন্তরালে তাদের পদলেহন করাই হচ্ছে বিএনপির রাজনীতি। আজ সোমবার দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় বিএনপি নেতা রিজভী আহমেদের দেয়া বক্তব্যের জবাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এ সময় আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন নাহার লাইলী,শিক্ষা বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা ও উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। বন ও পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. হাছান বলেন,২০১৭ সালের ৮ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে সামরিক ক্ষেত্রে সহায়তাসহ সেদেশটির সঙ্গে বেশ কিছু এমওইউ (সমঝোতা স্মারক) স্বাক্ষরিত হয়েছিল।

তিনি বলেন,ঐ সমঝোতা স্মারকের আলোকে গাইডলাইন তৈরি করা হয়েছে। আর এই গাইড লাইনকেই বিএনপি সামরিক চুক্তি হিসেবে অভিহিত করেছেন। মিথ্যাচার বিএনপির রাজনীতির ভিত্তি বলে উল্লেখ করে ড. হাছান বলেন,বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন চীন,তুরস্ক,যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশের সঙ্গে সামরিক ক্ষেত্রসহ অন্যান্য বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছিল এবং ভারতের সঙ্গেও সীমান্ত চুক্তি স্বাক্ষরিত করেছিল। তখন তাদের কাছে কোনো সমস্যা হয়নি। তিনি বলেন,বিএনপির মতো একটি দলের দায়িত্বশীল জায়গায় থেকে চুক্তি,সমঝোতা স্মারক ও গাইডলাইনের মধ্যে পার্থক্য বোঝেন তা সত্যি হাস্যকর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন