News71.com
 Bangladesh
 14 May 18, 07:18 AM
 175           
 0
 14 May 18, 07:18 AM

এখন থেকে সিলেট-ময়মনসিংহ ও বরিশাল থেকেও সরাসরি ভারতীয় ভিসা আবেদনের সুযোগ।  

এখন থেকে সিলেট-ময়মনসিংহ ও বরিশাল থেকেও সরাসরি ভারতীয় ভিসা আবেদনের সুযোগ।   

নিউজ ডেস্কঃ বাংলাদেশী নাগরিকদের জন্য ভারতীয় ভিসা প্রাপ্তি আরো বাধাহীন, সুষ্ঠু ও সহজলভ্য করার লক্ষ্যে ভারতীয় হাই কমিশনের চলমান উদ্যোগের অংশ হিসেবে সিদ্ধান্ত নেয়া হয়েছে যে, পর্যটক ভিসার জন্য আবেদনকারীদের অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট প্রয়োজন নেই এবং তারা ২০ মে ২০১৮ থেকে সিলেট, ময়মনসিংহ ও বরিশাল আইভিএসি-তে সরাসরি আবেদন জমা দিতে পারবেন। উক্ত আইভিএসিগুলোতে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।

পর্যটক ভিসা ছাড়া চিকিৎসা, ব্যবসা, সম্মেলন এবং অন্যান্য ভিসা আবেদন আগের মতই সরাসরি জমা দেয়া যাবে। এছাড়া প্রবীণ নাগরিক ও মুক্তিযোদ্ধাদের জন্য সরাসরি অন্য কাউন্টারে আবেদনপত্র জমাদান অব্যাহত থাকবে। নতুন এই ব্যবস্থা গত বছর চট্টগ্রামে ৯ জুলাই, রাজশাহী ও রংপুরে ১০ সেপ্টেম্বর এবং ঢাকা আইভিএসি-তে (মিরপুর-১০) ১০ অক্টোবর তারিখে পরীক্ষামূলকভাবে চালু হওয়া একটি উদ্যোগের অংশ, যা একইভাবে সিলেট, ময়মনসিংহ ও বরিশাল আইভিএসি-তেও চালু করা হচ্ছে। পদক্ষেপের লক্ষ্য হচ্ছে ভারতীয় ভিসা প্রাপ্তি সহজতর করা এবং ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে সংযোগ বৃদ্ধি সাধন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন