
নিউজ ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন তাঁর ছোটভাই শামীম এস্কান্দারসহ পাঁচ জন। পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারের ফটকে আজ বিকেলে একটি গাড়িযোগে আসেন তারা। এরপর পাঁচ স্বজনদের দেখা করার অনুমতি চেয়ে নামের তালিকা কারা কর্তৃপক্ষ বরাবর পাঠানো হলে সাড়ে ৪টার দিকে তাদের কারাগারে ঢোকার অনুমতি দেওয়া হয়। জানা যায়,কারাগারে খালেদার দেখা করেন তাঁর ছোটভাই শামীমে ও তার ছেলে অভিক এস্কান্দার,খালেদা জিয়ারর ভাগনি শাহীনা খান জামান,নাতনি রাইদা ইসলাম (সাইফুল ইসলাম ডিউকের মেয়ে)। এসময় সাথে এমডি মামুন নামে আরো একজন এবং গাড়িচালক নূরুল আমিনও রয়েছেন।