News71.com
 Bangladesh
 15 May 18, 12:55 PM
 163           
 0
 15 May 18, 12:55 PM

আজও বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির আশঙ্কা।।আগামী পাঁচদিনে বৃষ্টি আরও বাড়াতে পারে

আজও বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির আশঙ্কা।।আগামী পাঁচদিনে বৃষ্টি আরও বাড়াতে পারে

নিউজ ডেস্কঃ ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ও ময়মনসিংহের অনেক স্থানে স্থায়ীভাবে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমী স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে। এছাড়া বর্ধিত পাঁচদিনের বৃষ্টির প্রবণত বাড়াতে পারে বলে জানানো হয়েছে। গতকাল রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল নিকলি ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়া ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। আজ সোমবার ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ১৬ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৪ মিনিটে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন