News71.com
 Bangladesh
 16 May 18, 11:50 AM
 151           
 0
 16 May 18, 11:50 AM

নির্বাচনে বিএনপির কারচুপির অভিযোগ পুরানো রেকর্ড।।ওবায়দুল কাদের  

নির্বাচনে বিএনপির কারচুপির অভিযোগ পুরানো রেকর্ড।।ওবায়দুল কাদের   

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন,তারা সব নির্বাচনের রেজাল্ট পর্যন্ত কারচুপি ও অনিয়মের অভিযোগ করে। এটা তাদের পুরানো ভাঙা রেকর্ড। হেরে গিয়ে প্রলাপবকা ছাড়া তাদের আর কি করার আছে। নির্বাচনে তারা হেরে গেছে। কেসিসি নির্বাচনে প্রাথমিক ফল ঘোষণা হওয়ার পর মঙ্গলবার রাতে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ কথা বলেন। এদিকে কেসিসি নির্বাচনে বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুকে (ধানের শীষ) বিপুল ভোটে হারিয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী (নৌকা) তালুকদার আবদুল খালেক। গতকাল মঙ্গলবার রাতে নগরীর সোনাডাঙ্গা এলাকার বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে স্থাপিত নির্বাচনী ফলাফল সংগ্রহ ও ঘোষণা কেন্দ্র থেকে আওয়ামী লীগ প্রার্থী তালুকদার আবদুল খালেককে বেসরকারিভাবে জয়ী ঘোষণা করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন