News71.com
 Bangladesh
 16 May 18, 07:38 AM
 145           
 0
 16 May 18, 07:38 AM

শ্রমিক কল্যাণ তহবিলে ৪ কোটি টাকা অনুদান দিল অলিম্পিক ইন্ডাস্ট্রিজ।।  

শ্রমিক কল্যাণ তহবিলে ৪ কোটি টাকা অনুদান দিল অলিম্পিক ইন্ডাস্ট্রিজ।।   

নিউজ ডেস্কঃ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড তাদের লভ্যাংশের চার কোটি টাকা প্রদান করেছে। আজ সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হকের হাতে এর ব্যবস্থাপনা পরিচালক মোবারক আলীর নেতৃত্বে এক প্রতিনিধিদল কোম্পানির গত চারবছরের লভ্যাংশের নির্দিষ্ট অংশ চার কোটি চার লাখ ২২ হাজার ৪৪০ টাকার একটি চেক হস্তান্তর করেন। চেক প্রদান অনুষ্ঠানে শ্রম প্রতিমন্ত্রী বাংলাদেশ শ্রম আইন মেনে প্রতিটি কোম্পানিকে লাভের নির্দিষ্ট অংশ পাঁচ শতাংশ শ্রমিক কল্যাণে এবং একই সাথে লাভের পাঁচ শতাংশের এক দশমাংশ অর্থ শ্রমিক কল্যাণ তহবিলে প্রদান করার আহ্বান জানান।

তিনি বলেন,এই তহবিলে বর্তমানে জমার পরিমাণ প্রায় তিন’শ কোটি টাকা। শুধু বড় কোম্পানিগুলোই যদি এ তহবিলে লভ্যাংশের নির্দিষ্ট অংশ জমা দেয় তাহলে হাজার হাজার কোটি টাকা জমা হবে, যা অসহায় শ্রমিক ও তাদের পরিবারের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মন্ত্রণালয়ের সচিব আফরোজা খান,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ড. আনিসুল আওয়াল, অলিম্পিক ইন্ডাজট্রিজ লিমিটেডের নির্বাহী পরিচালক তানভীর আলী, সামাদ মীর আলী, সিনিয়র মহাব্যবস্থাপক কাজী তৌহিদুজ্জামান এবং মহাব্যবস্থাপক মাজাহারুল হাসান খান প্রমুখ উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন