News71.com
 Bangladesh
 17 May 18, 12:18 PM
 203           
 0
 17 May 18, 12:18 PM

ক্ষুদ্র উদ্যোগ খাতে বাংলাদেশকে ৯১৩ কোটি টাকা ঋণ দিয়েছে বিশ্বব্যাংক।

ক্ষুদ্র উদ্যোগ খাতে বাংলাদেশকে ৯১৩ কোটি টাকা ঋণ দিয়েছে বিশ্বব্যাংক।

নিউজ ডেস্কঃ ক্ষুদ্র উদ্যোগ খাতে পরিবেশবান্ধব উৎপাদন ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে টেকসই উন্নয়নে ৯১৩ কোটি টাকা ঋণ দিয়েছে বিশ্বব্যাংক। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) বাস্তবায়নাধীন সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্টের (এসইপি) আওতায় সংস্থাটি ১১ কোটি ডলার ঋণ দেয় সংস্থাটি। প্রতি ডলার সমান ৮৩ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯১৩ কোটি টাকা। আজ বুধবার বিকেলে শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ সরকার এবং বিশ্বব্যাংকের মধ্যে ঋণচুক্তি সই হয়। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক বিভাগের সচিব কাজী শফিকুল আযম এবং ব্যাংটির ঢাকা অফিসের কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান চুক্তিতে সই করেন। প্রকল্পের মোট ব্যায় ১ হাজার ৭৯ কোটি টাকা। বাকি অর্থ পিকেএসফ থেকে আসবে। প্রকল্পের মূল উদ্দেশ্য, পিকেএসএফ এর অর্থায়ন করা ক্ষুদ্র উদ্যোগগুলোকে পরিবেশগত দিক থেকে টেকসই করা। প্রকল্পটি জুন ২০১৮ থেকে জুন ২০২৩ মেয়াদে বাস্তবায়িত হবে। এই নমনীয় ঋণের সার্ভিস চার্জ ০ দশমিক ৭৫ শতাংশ। ৬ বছরের গ্রস পিরিয়ডসহ ৩৮ বছরের ম্যাচিউরিডি পিরিয়ড রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন