News71.com
 Bangladesh
 17 May 18, 12:28 PM
 184           
 0
 17 May 18, 12:28 PM

বিএনপির দ্বৈতনীতি রাজনীতির জন্য অশুভ।।তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

বিএনপির দ্বৈতনীতি রাজনীতির জন্য অশুভ।।তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

নিউজ ডেস্কঃ বিএনপির দ্বৈতনীতি রাজনীতির জন্য শুভ বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির পরাজয় প্রসঙ্গে সাংবাদিকদের কাছে তিনি বলেন, নির্বাচনে জিতলে ভালো, হারলে খারাপ। জাতীয় নির্বাচন বর্জনের একটা উছিলা খুঁজছে বিএনপি। উল্টো পাল্টা কথা বলে তারা নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে। এসব বাদ দিয়ে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করুন। আজ বুধবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারায় কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের শিক্ষক সম্মেলনে যোগ দিয়ে এ কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, সারা বিশ্ব দেখেছে খুলনার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। গণমাধ্যমের চোখের সামনে ভোট হয়েছে। ভোট শান্তিপূর্ণ হয়নি এমন কোনো প্রতিবেদন দেশি-বিদেশি কোনো গণমাধ্যম প্রকাশ করেনি। বিএনপির প্রার্থীও শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে ছিলেন এবং ভোট গণনায় অংশ নিয়েছেন। শান্তিপূর্ণ সে নির্বাচনে বিএনপির প্রার্থীর পরাজয় হয়েছে। বিএনপির এটা মেনে নেওয়া উচিত। নির্বাচনে জিতলে ভালো এবং শান্তিপূর্ণ ভোট হয়েছে। হারলে খারাপ হয়েছে- এমন নীতি তাদের পরিহার করা উচিত। বিএনপি নেতৃবৃন্দ যে বক্তব্য রাখছেন, তা বাস্তব অবস্থার উল্টো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন