News71.com
 Bangladesh
 17 May 18, 11:35 AM
 171           
 0
 17 May 18, 11:35 AM

আজও দেশের বিভিন্ন যায়গায় ঝড়ো হাওয়া ও বজ্রসহ শিলাবৃষ্টি হতে পারে  

আজও দেশের বিভিন্ন যায়গায় ঝড়ো হাওয়া ও বজ্রসহ শিলাবৃষ্টি হতে পারে   

নিউজ ডেস্কঃ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়, দিনের তাপমাত্রা প্রায় পরিবর্তিত থাকবে। লঘুচাপের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

গতকাল বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজার ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুমারখালী ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস। আজ বৃহস্পতিবার ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ১৫ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন