News71.com
 Bangladesh
 17 May 18, 11:38 AM
 389           
 0
 17 May 18, 11:38 AM

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৮০টি স্বর্ণবার উদ্ধার।।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৮০টি স্বর্ণবার উদ্ধার।।

নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়া থেকে আগত একটি বিমান থেকে ৮০টি স্বর্ণবার উদ্ধার করা হয়েছে। শুল্ক গোয়েন্দা সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে বিমানের বিজি ৮৭ নম্বর ফ্লাইটটি মালয়েশিয়া থেকে ঢাকায় আসে। গোপন খবরের ভিত্তিতে বিমানটিতে তল্লাশি করা হয়। এ সময় বিমানের ৩০ এফ নম্বর আসনের নিচে কালো স্কচটেপ মোড়ানো প্যাকেট পাওয়া যায়। পরে বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সামনে প্যাকেটটি খুলে ৮০টি স্বর্ণ বার পাওয়া যায়। উদ্ধারকৃত স্বর্ণবারের মোট ওজন ৯ কেজি ২৮০ গ্রাম। যার বাজার মূল্য চার কোটি ৬৪ লাখ টাকা। এ ঘটনায় শুল্ক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন