News71.com
 Bangladesh
 18 May 18, 12:45 PM
 169           
 0
 18 May 18, 12:45 PM

২৭ জুলাই একুশ শতকের সবচেয়ে দীর্ঘতম চন্দ্রগ্রহণ দেখতে যাচ্ছে পৃথিবী

২৭ জুলাই একুশ শতকের সবচেয়ে দীর্ঘতম চন্দ্রগ্রহণ দেখতে যাচ্ছে পৃথিবী

নিউজ ডেস্কঃ একুশ শতকের সবচেয়ে দীর্ঘতম চন্দ্রগ্রহণ অবলোকন করতে যাচ্ছে পৃথিবী। আগামী ২৭ জুলাই এ চন্দ্রগ্রহণ দেখা যাবে। ১০৩ মিনিটব্যাপী স্থায়ী হবে এ চন্দ্রগ্রহণ। একেবারে পৃথিবীর মাঝখান দিয়ে এবার চন্দ্রগ্রহণের ছায়া চলে যাবে বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা। এ চন্দ্রগ্রহণ বছরের দ্বিতীয়। তবে একুশ শতকের সবচেয়ে দীর্ঘ সময়ের চন্দ্রগ্রহণ হওয়ায় এটি অন্যান্য চন্দ্রগ্রহণ থেকে আলাদা হিসেবে দাবি করছেন তারা। বিশ্বের বহু অঞ্চল থেকেই এ চন্দ্রগ্রহণ দেখা যাবে। এর মধ্যে পূর্ব আফ্রিকা, মধ্য এশিয়া, দক্ষিণ আমেরিকা, পশ্চিম আফ্রিকা, পূর্ব-এশিয়া ও অস্ট্রেলিয়া উল্লেখযোগ্য। বাংলাদেশ থেকেও বেশ ভালোভাবে দীর্ঘ সময়ব্যাপী এ চন্দ্রগ্রহণ দেখা যাবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন