
ছাত্রলীগ নেতা সাব্বিরের ফেসবুক টাইম লাইন স্ক্রিনশট
খোলা চিঠি
তারিখঃ- ১৮/৫/১৮
বরাবর,
বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা
সভাপতি,
বাংলাদেশ আওয়ামীলীগ।
প্রিয় হাসু আপা।
আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আপনি সব সময় ভালো থাকবেন। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ও আওয়ামী পরিবারের একজন ক্ষুদ্র সদস্য হয়ে সবসময় এটাই কামনা করি।
প্রিয় আপা, আপনার ৩৭ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সুভেচ্ছা গ্রহনের সময় বাংলাদেশ আওয়ামীলীগের নতুন নেতৃত্ব আসার ইচ্ছা প্রকাশ করেছেন এবং এটা নিয়ে দলের নেতা কর্মীদের ভাবতে বলেছেন।
কিন্তু আপা বাংলাদেশ আওয়ামীলীগে আপনার কোন বিকল্প নাই। কারন আপনি নিজেই বলেছে "একমাত্র আপনি বাদে আওয়ামীলীগের সবাই কে কেনা যায়।"
৭৫ এর ১৫ ই আগষ্ট জাতির পিতা ও বঙ্গমাতা শাহাদত বরনের পরে আমরা একবার এতিম হয়েছিলাম, দিশাহারা হয়েছিলাম। তারপর ঠিক ৩৭ বছর আগে আপনার স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে আমরা আবার আমাদের অভিভাবক, আমাদের পথপ্রদর্শক ফিরে পেয়েছি।
প্রিয় আপা, বাংলাদেশ আওয়ামীলীগের বয়স ৬৮ বছর ১০ মাস ২৫ দিন। সময়টা অনেক সুদীর্ঘ হলেও বাংলাদেশ আওয়ামীলীগ এখন শৈশবের বাড়ন্ত ডানপিটে ছেলের ন্যায়। যার সকল প্রকার দায়দায়িত্ব না নিলে, ঠিকমত শাসন না করলে, চোখে চোখে খেয়াল না রাখলে ডানপিটে ছেলেটি বখে যাবে। যেমনটি আপনি এখন করছেন।
আপা আপনি হচ্ছেন সেই আদর্শ বড় বোন যে পিতা, মাতা মারা যাওয়ার পরে বাবার শাসন আর মায়ের ভালোবাসা ও শিক্ষা দিয়ে বাপ মা হারা এতিম সংগঠনটিকে পরম যত্নে তিলে তিলে এতবড় করেছেন।
এখন এই অবস্থায় যদি আপনি দায়িত্ব ছেড়ে দেন তবে সত্যি এই এতিম সংগঠনটা বেয়াড়া হয়ে যাবে।
আপা পরিশেষে একটি কথাই বলতে চাই, বাংলাদেশ আওয়ামীলীগ মানেই সামগ্র বাংলাদেশ। একটু দয়া করেন আপা, গোটা বাংলাদেশটাকে এতিম করে দিয়েন না। আপনি আমাদের দায়িত্ব না নিলে আমরা আবার এতিম হয়ে যাব, আবার দিশাহারা হয়ে যাব।
মহান আল্লাহ আপনাকে যতদিন হায়াত দিবেন ততদিন আপনার ছায়া আমরা অনুসরণ করতে চাই।
আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ যেন আপনাকে সবসময় সুস্থ রাখেন এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তথা ডিজিটাল বাংলাদেশ গড়ার তৌফিক দান করেন। (আমিন)
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
বাংলাদেশ চিরজীবী হোক।
ইতি,
সাব্বির আহম্মেদ
বঙ্গবন্ধুর আদর্শের আপনার একজন একনিষ্ঠ কর্মী, এবং সাবেক যুগ্ন- সাধারণ সম্পাদক ও সাবেক উপ- সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক,
বাংলাদেশ ছাত্রলীগ,
চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।